মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪২ হাজার শূন্যপদের তালিকা দেখুন এখানে

২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৯ PM
 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা  হয়েছে। আগামী ৩০ আগস্ট থেকে আবেদন শুর হয়ে চলবে ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলির লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া শূন্যপদের তালিকা থেকে পছন্দনীয় মাদ্রাসা নির্বাচন করে উল্লিখিত ছক অনুযায়ী নিজের ও স্পাউসের জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও শেষ এমপিওকপি, বর্তমান যোগদানপত্র এবং স্পাউসের কর্মস্থলের প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) যুক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

বদলি আবেদনে যেসব তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: আবেদনকারীর নাম ও ইনডেক্স নাম্বার, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম (যোগদানের তারিখসহ), বর্তমান কর্মস্থল জেলা ও উপজেলা (মাদ্রাসার নাম ও প্রতিষ্ঠানের এমপিও নাম্বারসহ), শূন্যপদের বিপরীতে যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক তার পছন্দক্রম (জেলা, উপজেলার নামসহ ৫টি প্রতিষ্ঠানের নাম), স্পাউসের কর্মস্থল, বর্তমান কর্মস্থল হতে স্থায়ী ঠিকানার দূরত্ব, মন্তব্য।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এবারও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ২০ অক্টোবর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬