মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতন কবে

০৯ আগস্ট ২০২৬, ০৩:২৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতন আগামীকাল সোমবার (১০ আগস্ট) ছাড় হতে পারে। বর্ধিত বাড়িভাড়া ও জুলাই মাসের ইনক্রিমেন্টসহ এ বেতন পাবেন শিক্ষকরা।

রবিবার (৯ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী জুলাই মাসের বেতনের সঙ্গে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা সাড়ে ৭ শতাংশ বাড়ছে। ফলে নতুন করে সাড়ে ৭ শতাংশ যুক্ত হওয়ায় মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন শিক্ষকরা।

এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, ইনক্রিমেন্ট ও বর্ধিত বাড়িভাড়া ভাতা যুক্ত করার কারণে জুলাই মাসের বেতন ছাড়ে কিছুটা দেরি হতে পারে। তবে আগস্টের প্রথম দিকে বেতন ছাড় করার আশা করা হয়েছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিবছর জুলাই মাসে শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যকর হয়। সরকারি কর্মকর্তাদের ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে হিসাব হলেও মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে তা ম্যানুয়ালি হিসাব করতে হয়। প্রায় দুই লাখ শিক্ষকের ইনক্রিমেন্টের তথ্য হিসাব করার পাশাপাশি বর্ধিত বাড়িভাড়া ভাতা যুক্ত করতে হচ্ছে। এ কারণে এবার বেতন ছাড়ে কিছুটা সময় লাগছে।

উল্লেখ্য, দেশে এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।    

নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬
অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ৩০ আগস্ট ২০২৬
সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী
  • ৩০ আগস্ট ২০২৬
চার বন্ধুকে সঙ্গে নিয়ে প্রেমিকাকে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট ২০২৬