মাদ্রাসাটি থেকে ১ কোটি ৪৪ লাখ টাকা ফেরতের নির্দেশ দিল অধিদপ্তর

০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৫০ PM
 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার (আলিম স্তর পর্যন্ত এমপিওভুক্ত) ফাজিল ও কামিল স্তরের ১৯ জন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক-কর্মচারীর কাছ থেকে বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৪৮ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (৩ আগস্ট) অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও পুনর্বিবেচনা, গ্রেড পরিবর্তন, বাতিল ও স্থগিত সংক্রান্ত এমপিও পুনর্বিবেচনা কমিটির গত ১৬ জুনের সভার সিদ্ধান্তের আলোকে ১৬ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সভায় বিষয়টি পর্যালোচনা করা হয়।

সভায় ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার ফাজিল ও কামিল স্তরের ১৯ জন প্যাটার্ন বহির্ভূত শিক্ষক-কর্মচারীর এমপিও ইনডেক্স কর্তনের পাশাপাশি তাদের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৪৮ টাকা এক মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ১৯ জন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে পাবলিক ডিমান্ডস রিকভারি (পিডিআর) আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬