দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে মাদ্রাসা বোর্ড, আবেদন শুরু

২৩ জুলাই ২০২৬, ০৮:২৩ PM
বাংলাদেশ শিক্ষা বোর্ড

বাংলাদেশ শিক্ষা বোর্ড © সংগৃহীত

সড়ক দুর্ঘটনা বা অন্যান্য দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে জুলাই-আগস্ট/২০২৬ প্রান্তের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা প্রধানদের ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র : বাসস

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— ফেসবুকে পোস্টের পর…
  • ১৭ নভেম্বর ২০২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেত…
  • ১৭ নভেম্বর ২০২৬
গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ ইউএনওর
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামীপন্থী ৫ কর্মকর্তাকে মারধরের পর বহিষ্কার করল প্র…
  • ১৭ নভেম্বর ২০২৬
নেদারল্যান্ডসের বিপক্ষে ৬৭ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় পেল জার…
  • ১৭ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানোর অভিযোগে বিএনপি ছাড়ার ঘোষণা দ…
  • ১৭ নভেম্বর ২০২৬