নওগাঁয় ভুয়া নিয়োগে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM
নীতপুর মহিলা আলিম মাদ্রাসা

নীতপুর মহিলা আলিম মাদ্রাসা © সংগৃহীত

নওগাঁর পোরশার নীতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষের সহায়তায় শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভুয়া নিয়োগ নেওয়ার অভিযোগ উঠেছে। মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিমের যোগসাজশে নিয়োগ নিয়ে এখন পর্যন্ত তিনি সরকারি কোষাগার থেকে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে যাচ্ছেন। এ নিয়ে স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, জেলার পোরশা থানার নিতপুর মহিলা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম তার মাদ্রাসায় মোস্তাফিজুর রহমান নামের একজনকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেন। অধ্যক্ষ মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন গত ২০১৫ সালের ১৮ অক্টোবর জাতীয় দৈনিক সমকাল ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকায়। সেই বিজ্ঞপ্তিতে ১৫ দিনের সময় দিয়ে আবেদনের আহ্বান করেন। সে মোতাবেক আবেদনের শেষ তারিখ ২০১৫ সালের ১ নভেম্বর। কিন্তু অধ্যক্ষ আব্দুল করিম সুকৌশলে আবেদন দাখিলের সময় শেষ হওয়ার ৮ দিন পর, অর্থাৎ ৯ নভেম্বর প্রকাশিত শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গত ২০১৬ সালের ২৩ ডিসেম্বর নিয়োগ বোর্ড গঠন করেন। এরপর ওই বছরের ২৪ ডিসেম্বর তাকে নিয়োগপত্র দেন। সেই নিয়োগপত্র নিয়ে ২৬ ডিসেম্বর মাদ্রাসায় যোগদান করেন মোস্তাফিজুর রহমান। এরপর তিনি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এমপিওভুক্ত হয়ে এ পর্যন্ত সরকারি কোষাগার থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি প্রিলিতে উত্তীর্ণ হওয়ার পর আবেদন করেছি। আমার নিয়োগ সঠিক আছে।’

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম বলেন, ‘নীতিমালা মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ সঠিক আছে। আপনার যদি অন্য কিছু বলার থাকে তাহলে সেটা বলেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬