মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণ

০১ জুলাই ২০২৬, ০১:১৭ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

দেশের এমপিওভুক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক (কৃষি) পদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও গ্রেড পুনঃনির্ধারণ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী যেসব শিক্ষক এনটিআরসিএ-এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ কোডে যোগদান ও এমপিওভুক্ত হয়েছেন, তারা এখন থেকে ‘১০ কোড’ অনুযায়ী উচ্চতর বেতন স্কেল পাবেন। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ১১ কোডধারী সংশ্লিষ্ট শিক্ষকদের মেমিস সফটওয়্যারের ‘পুনঃনিয়োগ’ অপশনে গিয়ে ১০ কোডের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৯ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক পরিপত্রে ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’-এর পরিশিষ্ট-‘ঘ’ সংশোধন করে এই পদের নতুন যোগ্যতা ও বেতন স্কেল নির্ধারণ করা হয়।

পরিপত্র অনুযায়ী, সহকারী শিক্ষক (কৃষি) পদের জন্য সংশোধিত শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, কৃষি অর্থনীতি, মৎস্য, পশুপালন, কৃষি প্রকৌশল, বনবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মৃত্তিকা বিজ্ঞান বা ডিভিএম বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি অথবা ন্যূনতম ৩ বছরের কৃষি ডিপ্লোমা/সমমান। 

এছাড়া, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অনূর্ধ্ব ৩৫ বছর বা সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য বলে পরিপত্রে বলা হয়।

পরিপত্রে আরও বলা হয়, কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ৩ বছরের ডিপ্লোমাধারীরা সরাসরি ১০ম গ্রেডে বেতন পাবেন। 

অন্যদিকে, উদ্ভিদবিদ্যা বা প্রাণিবিদ্যায় স্নাতক ডিগ্রিধারীরা প্রথমে ১১তম গ্রেডে যোগদান করবেন। পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন সাপেক্ষে ১০ম গ্রেডের স্কেল প্রাপ্য হবেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9