ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত চান এমপি এজাজ, শিক্ষামন্ত্রীকে চিঠি

২১ জুন ২০২৬, ০৮:৫৪ AM
খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান © সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ ও এমপিওভুক্তির বিষয়ে সুপারিশ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। শনিবার (২০ জুন) শিক্ষামন্ত্রী বরাবর পাঠানো ওই চিঠিতে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

চিঠিতে তিনি বলেন, তার নির্বাচনি এলাকা খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাদরাসা শিক্ষার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদনের জন্য ১৯৭৮ অধ্যাদেশ ১৭(২) ধারা জারি করেন। সে অনুযায়ী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৯৮৪ সাল থেকে প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা ভাতা প্রদান করেন। পরবর্তী সময়ে ২০১৩ সালে স্বৈরাচার আওয়ামী লীগ আমলে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। কিন্তু দুঃখের বিষয় একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতাভুক্ত করা হয়নি। এ নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এসব মাদ্রাসায় কর্মরত হাজার হাজার শিক্ষক বেতনবিহীন দীর্ঘ ৪২ বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করলেও প্রতিষ্ঠানগুলো এখনো জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতাভুক্ত হয়নি।

এতে আরো বলা হয়, এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় সাতটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও দাকোপ উপজেলায় ছয়টিসহ আমার নির্বাচনি এলাকায় মোট ১৩টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এছাড়াও সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত বহু প্রতিষ্ঠান রয়েছে, যা এখনো জাতীয়করণ অথবা এমপিওভুক্ত করা হয়নি। এ কারণে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী ও কার্যকর করার স্বার্থে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ অথবা এমপিওভুক্তির আওতায় আনা অত্যন্ত জরুরি উল্লেখ করেন।

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা দ্রুত জাতীয়করণ অথবা এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর সুপারিশ করেন এই সংসদ সদস্য।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9