তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত‌

২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ PM
তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত‌

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত‌ © সংগৃহীত

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মূল ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অনার্স-মাস্টার্স’র নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত‌ হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় মাদ্রাসা মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী, ফকীহ মাওলানা মহিউদ্দীন, ফকীহ মাওলানা শরিফুল ইসলাম সুলতানী, সহকারী অধ্যাপক মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, আহসান হাবীব, মাওলানা রেজানুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, আব্দুস সামাদ আযাদ ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ ও আব্দুল কাইয়ুম খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান তা’মীরুল মিল্লাতের ঐতিহ্যগত ফলাফল, জাতি গঠনের অবদান এবং ইসলামী স্কলার বিনির্মাণে এ মাদ্রাসার ভূমিকার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে সচেষ্ট হ‌ওয়ার জন্য আহবান জানান। 

সভাপতি বক্তব্য ড.মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন ও নৈতিকতার উপরে প্রতিষ্ঠিত থেকে দীনের দায়ী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রচলিত সমাজে নানামুখী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদেরকে মজবুতভাবে ইসলামে মূল্যবোধের উপরে প্রতিষ্ঠিত রাখতে হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081