স্কুল-আলিয়া-কওমি শিক্ষা নিয়ে প্রতিমন্ত্রী

প্লুরালিজম থাকবে, কিন্তু স্ট্যান্ডার্ড এক থাকবে

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ PM
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

দেশে শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য বজায় থাকলেও মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, বাংলাদেশে সরকারি স্কুল, বেসরকারি প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসা, কওমি শিক্ষা ও কারিগরি ধারাসহ নানা শিক্ষা ব্যবস্থা রয়েছে। এই বৈচিত্র্যকে আমরা সম্মান করি। কিন্তু বৈচিত্র্য মানেই অসম মান হতে পারে না।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, শিক্ষা ব্যবস্থায় একটি অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যৌথভাবে ন্যূনতম শিখন-মানদণ্ড (মিনিমাম লার্নিং স্ট্যান্ডার্ড) নির্ধারণ করবে। এর মাধ্যমে সব ধারার শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট দক্ষতা ও জ্ঞানমান অর্জন করছে কি না, তা নিশ্চিত করা হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি বেতন-সুবিধা ও স্বীকৃতি-এসবের সাথে শিক্ষাদানের বাস্তব প্রমাণ (কন্ট্যাক্ট আওয়ার, ক্লাস অবজারভেশন, লার্নিং এভিডেন্স) যুক্ত হবে। 

কওমি শিক্ষার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন এবং ক্বারি ও আলেমদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সরকারের অঙ্গীকারের অংশ। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি সমন্বিত, মানসম্মত ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬