অষ্টমের বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর ২০২৫ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিভিন্ন কারণে সম্পন্ন হয়নি, তাদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের জটিলতা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের সাহায্যে রেজিস্ট্রেশন ফি পরিশোধ ও eSIF পূরণ করতে হবে। বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমার বর্ধিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর শিক্ষার্থীদের তথ্য (eSIF) এন্ট্রির সর্বশেষ সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, এই সময়ের মধ্যে শুধুমাত্র বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। এর আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না।

আর্জেন্টিনার ফকল্যান্ডস ব্যানার কাণ্ডে নড়েচড়ে বসছে ফিফা
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবিতে জামালপুরে ছাত্রশিবিরের বি…
  • ১৭ জুলাই ২০২৬
জিমেইলে একসঙ্গে অনেক ই-মেইল ডিলেট করবেন যেভাবে
  • ১৭ জুলাই ২০২৬
আইওএম মিশন প্রধানের সঙ্গে মাহ্‌দী আমিনের বৈঠক, নারী শ্রমিকে…
  • ১৭ জুলাই ২০২৬
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ৫ পরামর্শ দিলেন হৃদরোগ বিশেষজ্ঞ
  • ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক আইন মুট কোর্টে টোকিও যাচ্ছেন ফেনী ইউনিভার্সিটির…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence