মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের এমপিওর চেক ছাড়

৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ PM
মাদ্রাসা

মাদ্রাসা © টিডিসি

মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অক্টোবর (২০২৫) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ নভেম্বরের পর থেকে থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
 
এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের অক্টোবর/২০২৫ মাসের (বেতন-ভাতাদির সরকারি অংশের) ৪ টি চেক বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ৩০/১০/২০২৫ খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং- ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০১.২৪-৯৬ তারিখ: ৩০/১০/২০২৫ খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ০১/১১/২০২৫ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে অক্টোবর/২০২৫ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

এমপিও মাদ্রাসা

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬