আলিম শ্রেণির আরবি বইয়ে আসছে পরিবর্তন, ৫ সদস্যের প্যানেল গঠন

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির আরবি প্রথম পত্রে পরিবর্তন ও পরিমার্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষে পাঁচ সদস্যের সম্পাদনা ও সমন্বয়ক প্যানেল গঠন করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম শ্রেণির আরবি ১ম পত্র আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়াহ পাঠ্যপুস্তকটি সর্বশেষ ২০১৬ সালে পরিমার্জন করা হয়। দীর্ঘ সময়ের মধ্যে বইটির কোনো পরিমার্জন না হওয়ায় পুরনো অনেক তথ্য অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। 

তাছাড়া জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে সৃষ্ট আকাঙ্ক্ষা, মূল্যবোধ ও জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তকটির বিষয়বস্তু হালনাগাদ করা প্রয়োজন। সার্বিক বিবেচনায় পাঠ্যপুস্তকটি পরিমার্জন ও সম্পাদনা করা জরুরি মর্মে প্রতীয়মান হয়। এ পরিপ্রেক্ষিতে আলিম শ্রেণির আরবি ১ম পত্র ‘আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়াহ’ পাঠ্যপুস্তকটির প্রয়োজনীয় পরিমার্জন ও সম্পাদনার জন্য বিশেষজ্ঞগণের সমন্বয়ে একটি সম্পাদনা ও সমন্বয় প্যানেল গঠন করা হলো।

আরও পড়ুন: আলিয়া মাদ্রাসার আরবির শিক্ষকরা আরবি পড়াতে চান না, কারণ কী

সম্পাদনা ও সমন্বয় প্যানেলের সদস্যরা হলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক; তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) ড. মোহাম্মদ ছালমান; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রফেসর এফ. এম শাকিরুল্লাহ (প্রকাশনা নিয়ন্ত্রক) ও ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ (কারিকুলাম বিশেষজ্ঞ)।

আগামী ২৮ অক্টোবরের মধ্যে পাঠ্যপুস্তকটির প্রয়োজনীয় পরিমার্জন ও সম্পাদনা কার্যক্রম সম্পন্ন করে বোর্ডে জমা প্রদান করার জন্য সম্পাদনা ও সমন্বয় প্যানেলকে অনুরোধ করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9