তা'মীরুল মিল্লাতের মাঠে ধানের চারা লাগিয়ে দিল শিক্ষার্থীরা

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ PM
ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের

ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদ শিক্ষার্থীদের © প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার খেলার মাঠ সংস্কারের নামে শিক্ষার্থীদের কাছ থেকে গত এক দশকে প্রায় ১৮ লাখ টাকা সংগ্রহ করা হলেও মাঠে কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠটি জলাবদ্ধ হয়ে পুকুরের মতো রূপ নেয়। এ অবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা মাঠে ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে।

প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠের এমন বেহাল দশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু মাঠই নয়, প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত খেলাধুলার সরঞ্জামও নেই। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তা’মীরুল মিল্লাত প্রশাসন কিছুই যেন তোয়াক্কা করছেন না।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, মাঠ সংস্কারের নামে তাদের কাছ থেকে কয়েক দফায় ২০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, অল্প বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়, যা খেলার অনুপযোগী। অন্যদিকে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিমের আক্ষেপ— “মাঠটি এখন ছোট বিলের মতো লাগে।” কখনো পানি কখনো কাদা— িবারবার প্রতিষ্ঠানে সংস্কারের আবেদন করলেও কিছুতেই সংস্কার করা হচ্ছে না।

জানা গেছে, গত ১০ বছরে মাঠ সংস্কারের নামে প্রায় ১৮ লাখ টাকা তোলা হয়েছে। এত টাকা শিক্ষার্থীদের থেকে নেওয়ার পরও মাঠের করুণ অবস্থা শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিস্মিত করেছে। অভিভাবক সায়েমের বাবা বলেন, “দেশের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের এমন করুণ অবস্থা খুবই দুঃখজনক। আমরা দ্রুত মাঠের সংস্কার চাই।” একজন প্রাক্তন শিক্ষার্থী নকিব জানান, “ভর্তির সময় মাঠ সংস্কারের নামে প্রতি শিক্ষার্থী থেকে ১০০–২০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো পদক্ষেপ চোখে পড়েনি।”

মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কাশেম জানান, শিগগিরই মাঠ ও ক্রীড়া সরঞ্জাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, মাদ্রাসার ক্রীড়া বিভাগের সরঞ্জাম খুবই কম। সামান্য কিছু সরঞ্জাম রয়েছে, সেগুলো সঠিক মেরামত না হওয়ার কারণে অকেজো হয়ে পড়ছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, যে সামান্য সরঞ্জাম আছে সেগুলোর অধিকাংশই নষ্ট বা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম জানান, মাদ্রাসার বিভিন্ন বিভাগেই সমস্যা রয়েছে, আমরা কয়টা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাবো? বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা শুধু আশ্বাস দেন। কর্তৃপক্ষ আন্তরিক না হলে শিক্ষার্থীদের এই সমস্যাগুলো কখনো সমাধান হবে না। আমরা আশাবাদী, মাঠে ধানের চারা রোপণের মধ্য দিয়ে যে প্রতিবাদ জানানো হয়েছে, এর মাধ্যমে মাদ্রাসা প্রশাসন মাঠ সংস্কার করবেন। না হলে আমরা শিক্ষার্থীদের নিয়ে বিকল্প পথ বেছে নেব।

মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, মাঠ ও ক্রীড়া সরঞ্জাম অবিলম্বে সংস্কার করা হবে।

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950