মাদ্রাসার ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ

০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ PM
লোগো

লোগো © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এবার দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায়ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর। পরীক্ষাগুলো হবে পাঁচটি বিষয়ে- কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান। প্রতিটি বিষয়ের জন্য থাকবে ১০০ নম্বর। সব মিলিয়ে মোট নম্বর হবে ৫০০। কটি মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

বৃত্তি পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন দেখুন এখানে 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬