৮ শব্দে পত্র লিখে মাদ্রাসা বোর্ডের উপ-পরিদর্শকের পদত্যাগ

৩০ জুলাই ২০২৫, ১২:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
শরীফ মুহাম্মদ ইউনুছ

শরীফ মুহাম্মদ ইউনুছ © সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক-২ (ডেপুটি ইন্সপেক্টর) শরীফ মুহাম্মদ ইউনুছ। 

মঙ্গলবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের কর্তৃপক্ষ বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও পদত্যাগপত্রে মাত্র ৮ শব্দ লেখেন তিনি। তবে এ বিষয়ে তার নিজস্ব কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপ-পরিদর্শক শরীফ মুহাম্মদ ইউনুছের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

পদত্যাগ প্রসঙ্গে মাদ্রাসা বোর্ডের এক কর্মকর্তা বলেন, তিনি বেশ কিছুদিন ধরেই মাদ্রাসা পরিদর্শনে ছিলেন পরবর্তীতে অসুস্থতা বোধ করেন। এখন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে।

জানা গেছে, বর্তমানে তার পদ শূন্য থাকায় নিয়মানুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের কর্তৃপক্ষ পরবর্তী পদায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ৬ দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950