চার ইবতেদায়ি প্রধানসহ ১২ মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত

২৮ জুলাই ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৪ AM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

দেশের চারটি দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান, তিনটি মাদ্রাসার সুপারসহ বিভিন্ন মাদ্রাসার ১১ জন শিক্ষকের এমপিও স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে একজন শিক্ষকের ইনডেক্স কর্তনসহ আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই কমিটির সদস্য সচিব  মো. বুলবুল আহমেদ স্বাক্ষরিত পৃথক নয়টি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলাধীন বড়হর আ: মজিদ মোল্লা বালিকা দাখিল মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন কামারিয়া বাজার বালিকা দাখিল মাদ্রাসার সুপার এবং সহকারী গ্রন্থাগারিক এর এমপিও সাময়িক স্থগিতসহ কেন স্থায়ীভাবে কর্তন করা হবে না এ মর্মে কারণ দর্শানো হয়েছে। 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন চরপাড়া দাখিল মাদ্রাসার সুপার এবং সহকারী গ্রন্থাগারিক এর এমপিও সাময়িক স্থগিত; পাবনার চাটমোহর উপজেলাধীন সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার; রাজবাড়ী জেলার পাংশা উপজেলাধীন বয়রাট মাজাইল ফাযিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান; শেরপুরের নালিতাবড়ী উপজেলাধীন কলসপাড় নঈমী দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান; রাজবাড়ীর কালুখালী উপজেলাধীন মাজবাড়ী এস. এ আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধান; বরিশালের গৌরনদী উপজেলাধীন আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধানের এমপিও সাময়িক স্থগিতসহ কেন স্থায়ীভাবে কর্তন করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 

এছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করার ঘটনায় নরসিংদীর শেখেরগাঁও জেইউ ফাযিল মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক মো. শুভ এবং আরবি প্রভাষক ছুলাইমানের ইনডেক্স কর্তন করা হয়েছে। একইসঙ্গে এতদিন সরকারি কোষাগার থেকে যে অর্থ তারা উত্তোলন করেছেন সেগুলো ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9