হিযবুত তাহরীরের ন্যারেটিভ: কোরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

০৮ জুলাই ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © লোগো

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 

সোমবার (৭ জুলাই) অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনায় মাদ্রাসা, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রশাসককে সরকারি এই আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১০ম সভার কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্ত তুলে ধরা হয়।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের ন্যারেটিভস/প্রচারণাগুলোর কোরআনের আয়াত ও হাদিসগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসার সব শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।

মাদ্রাসার আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক সেবনকারীদের মাঝে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে মাদ্রাসায় গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে।

টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬