চাঁদাবাজির প্রতিবাদে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধর, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

১৪ জুন ২০২৫, ১১:৫৪ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
মুজাহিদুল ইসলাম

মুজাহিদুল ইসলাম © টিডিসি ফটো

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমউদ্দিন বাজারে চাঁদাবাজি প্রতিরোধের চেষ্টা করায় এক মাদ্রাসা শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন।

আহত শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম (২২) গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন তিনি। ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে তার ওপর হামলার আশঙ্কা বুঝতে পেরে হামলাকারীদের ভিডিও ধারণ করতে গেলে তাকে মারাত্মকভাবে মারধর করা হয় ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

জানা যায়, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। এই বিষয়ে  চাঁদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে মুজাহিদকে প্রথমে ছাত্রদল নেতা তুহিনের নেতৃত্বে শতাধিক কর্মী হামলা চালায়।

হামলার সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টু। মুজাহিদের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

মুজাহিদ বলেন, চাঁদাবাজরা দাবি করছে, “বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকাও নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে চাঁদাবাজ বিএনপির নামধারী সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।”

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

বোরহানউদ্দিন থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬