সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হল খুলছে আজ

১২ জুন ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পুনরায় শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতে চলেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টায় খুলে দেওয়া হবে প্রতিষ্ঠানটির দুটি আবাসিক হল—আল্লামা কাশগরী (রহ.) হল এবং মুফতি আমিমুল ইহসান হল।

মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুল হক এবং হল প্রভোস্ট মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হল দুটিতে কেবল বৈধ হল কার্ডধারী শিক্ষার্থীরাই প্রবেশের সুযোগ পাবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে হলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে।

ঈদের ছুটি শেষে অনেক শিক্ষার্থীর জন্য এই হলেই ফিরে আসা মানে হচ্ছে আবারও পড়াশোনার ছন্দে ফেরা, বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এবং ভবিষ্যতের প্রস্তুতি। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হল প্রশাসন ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

ফাজিল স্নাতক শ্রেণীর শিক্ষার্থী রাকিব মন্ডল জানান, ছুটি শেষে হলে ফেরার খবরে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস ও প্রস্তুতির ব্যস্ততা দেখা যাচ্ছে। কেউ কেউ ইতোমধ্যে ঢাকায় ফিরতে শুরু করেছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করছেন হলে একসাথে ফেরার।

হল প্রশাসন শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে হলে ফিরে আসা এবং অ্যাকাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9