দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তাবলিগের কার্যক্রম নিষিদ্ধ

১৭ জানুয়ারি ২০১৯, ০৯:৫৭ PM

© সংগৃহীত

ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তাবলিগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসার মুহতামিম আবুল কাসেম নুমানি স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

মাদ্রাসার প্রধান ফটক ‘বাবুজ জাহের’-এর নোটিশ বোর্ডে টানানো নিষেধাজ্ঞায় বলা হয়, ‘প্রিয় ছাত্রবৃন্দ! দ্বীনের প্রচার ও প্রসারের কাজ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। তবে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সৃষ্ট ফেতনা থেকে দারুল উলুমকে বাঁচানোর জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশ আরো বলা হয়, ‘প্রিয় ছাত্রবৃন্দ! দারুল উলুমের চৌহদ্দির ভেতর ও বাইরে তাবলিগ জামাতের চলমান সঙ্কট নিয়ে কোনো ধরণের মাথা ঘামাবে না। দারুল উলুমের কোনো ব্যক্তি তাবলিগের দুই পক্ষের কারো সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না।’

‘যদি কোনো ছাত্র কিংবা বহিরাগত কেউ দারুল উলুমের চৌহদ্দির ভেতর তাবলিগের চলমান সঙ্কটের ব্যাপারে মাথা ঘামায়, তাহলে অন্য ছাত্ররা এতে নিজেদের না জড়িয়ে কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করবে। যদি কোনো ছাত্র মাদ্রাসার আইন অমান্য করে নিষিদ্ধারোপিত কাজে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু-মিত্র চেনা যায়
  • ২৩ জুন ২০২৬
৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ…
  • ২৩ জুন ২০২৬
মেসিদের খেলা দেখতে যাওয়ার সময় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্র…
  • ২৩ জুন ২০২৬
শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক …
  • ২৩ জুন ২০২৬
‘চিল কখনো কাকের পেছনে লাগে না, কাক চিলের পিছে লাগে’
  • ২৩ জুন ২০২৬