বেফাক মহাপরিচালক

কওমি মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাস তৈরি হয় না

০৫ জানুয়ারি ২০১৯, ১০:৪০ AM

© সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা জোবায়ের আহমাদ চৌধুরী বলেছেন, কওমি মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাস তৈরি হয় না বরং আদর্শ নাগরিক ও প্রকৃত দেশ প্রেমিক তৈরি হয়। যদি নিরাপদ দেশ, শান্তিময় দেশ, কল্যাণময় দেশ চান তাহলে দ্বীনি শিক্ষা ছাড়া কোনো বিকল্প নেই ।

শুক্রবার রাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদ্রাসায় ২০১৯ শিক্ষাবর্ষের সবক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কওমি মাদ্রাসায় ব্যাংকিং, কৃষি, আইন আদালত সবকিছুর শিক্ষা রয়েছে। যুবকরা যেভাবে ব্যবসা বাণিজ্য নামছে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ে সেখানে অন্য ব্যবসায়ীরা বসে পড়েছে। 

মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিগদাইড় আতহারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি বজলুর রহমান আকন্দ, হযরত শাহ সেকান্দর মদীনাতুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, তাড়াইল হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেয মাওলানা শামছুজ্জামান, সওতুল হেরা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আঃ রউফ, সমাজ সেবক ডা. সিরাজ উদ্দিন, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র তাড়াইল শাখার সহকারি ব্যবস্থাপক সামিউল কাদের, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেয মাওলানা হাসান আহমদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান।

সাভারে মসজিদের মাঠে প্রেশারকুকারে থাকা বোমাটি নিষ্ক্রিয় করল…
  • ১২ আগস্ট ২০২৬
ফের আন্দোলনের ইঙ্গিত ককরোচ জনতা পার্টির
  • ১২ আগস্ট ২০২৬
নিউমার্কেটে চাঁদাবাজি, এবার বহিষ্কার যুবদলের পাঁচ নেতা
  • ১২ আগস্ট ২০২৬
ডিআইএ কর্মচারী সমিতির সভাপতি সোহেল, সম্পাদক শাহপরান
  • ১২ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে পরীক্ষায় ৭ বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ আগস্ট ২০২৬
অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় মুশফিক
  • ১২ আগস্ট ২০২৬