ঢাকা বিভাগের দাখিল ও আলিম মাদ্রাসার তথ্য প্রদানের নির্দেশ

২০ ডিসেম্বর ২০১৮, ০২:০৩ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা বিভাগের দাখিল ও আলিম মাদ্রাসার তথ্য চেয়ে জেডিসি পরীক্ষার কেন্দ্র সচিবদের চিঠি প্রদান করেছে। চিঠিতে ঢাকা, গাজীপুর মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং মাদারীপুর জেলার কেন্দ্র সচিবকে  তাদের কেন্দ্রের দাখিল ও আলিম মাদ্রাসগুলোর তথ্য পাঠাতে বলা হয়েছে।

এক্ষেত্রে দাখিল ও আলিম স্তরে অনুমতিপ্রাপ্ত, স্বীকৃতিপ্রাপ্ত, এমপিওভুক্ত, ননএমপিও মাদ্রাসার সংখ্যা সর্বশেষ নবায়নের তারিখ উল্লেখ করে মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাঠাতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে। সকল তথ্য নির্দিষ্ট ছকে পূরণ করে বোর্ডের মাদ্রাসা পরিদর্শক বরাবর পাঠাতে হবে কেন্দ্র সচিবদের। 

এছাড়া ইমেইলে ([email protected]) নির্ধারিত ছকে এসব তথ্যের সফট কপিও কেন্দ্র সচিবদের পাঠাতে বলেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।   

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬