অনলাইনে আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু ১৩ ডিসেম্বর

২৮ নভেম্বর ২০১৮, ১০:০৫ AM

© লোগো

অনলাইনে আলিম পরীক্ষা ২০১৯ সালের ফরম পূরণ ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। একইসাথে ১০ ডিসেম্বরের মধ্যে আলিমের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১৩ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আলিম পরীক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফিসহ ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আলিমের ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় ২৬ ডিসেম্বর শেষ হবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ২ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

আলিম ২০১৯ খ্রিস্টাব্দের পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে ১০০ টাকা রিটেনশন ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের শিক্ষার্থী প্রতি ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার ৬…
  • ১২ আগস্ট ২০২৬
কুবির সাজেদা সুলতানার মাইক্রোসফট এমভিপি অর্জন
  • ১২ আগস্ট ২০২৬
বেরোবিতে উপাচার্যের পিএসহ ১৫ কর্মকর্তার অবৈধ পদোন্নতি, বেতন…
  • ১২ আগস্ট ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ ও ১৬তম গ্রেডে ১৭ পদে চা…
  • ১২ আগস্ট ২০২৬
অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্রশিবিরের
  • ১২ আগস্ট ২০২৬