‘কওমি জননী’ উপাধি পেলেন প্রধানমন্ত্রী

০৪ নভেম্বর ২০১৮, ০২:২০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত ‘শোকরানা মাহফিলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়া হয়েছে। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন এ উপাধি দেন। আজ রবিবার সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মাহফিল শুরু হয়।

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস করায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে এ মাহফিলের আয়োজন করা হয়।  কওমির ছয় বোর্ডের সমন্বিত সংস্থা আল-হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশ-এর চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে শুকরিয়ার স্মারক তুলে দেন আহমদ শফী।

এসময় কওমি আলেম ওলামাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত আছেন।

 

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
  • ০৭ নভেম্বর ২০২৬
ইঁদুরের মস্তিষ্কে মানব স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের, ‘নি…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ 
  • ০৭ নভেম্বর ২০২৬
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
  • ০৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়া…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950