স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালার গেজেট আসছে

২৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১ PM

সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮  চূড়ান্ত করেছে। এ শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। এতে রয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা।

নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ সাপেক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় পাঠদানের অনুমোদনের দুই বছর শেষে একাডেমিক স্বীকৃতির আবেদন করা যাবে। একাডেমিক স্বীকৃতি পাওয়ার তিন বছর পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা/অনুদানের আবেদন করা যাবে। পাঠদানের অনুমতি চার বছরের মধ্যে একাডেমিক স্বীকৃতি না পেলে পাঠদানের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

একাডেমিক স্বীকৃতি প্রতি পাচঁ বছর অন্তর নির্ধারিত ফি প্রদানসহ কিছু শর্ত পূরণ  সাপেক্ষে নবায়ন করা যাবে। কোন শর্তের ভঙ্গ হলে মাদ্রাসা শিক্ষা বোর্ড তদন্ত করে পাঠদানের অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল করতে পারবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা-২০১৮ তে এসব শর্ত রাখা হয়েছে। 

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রওনক মাহমুদ বলেন,  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার নীতিমালাটি প্রথমে আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তারা সর্বোচ্চ পর্যায়ের নীতিগত অনুমোদন করাতে বলেন। সেজন্য আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম। তিনি সেটির অনুমোদন দিয়েছেন। এখন অর্থমন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়  মতামত দিলেই শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তি, প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
নরসিংদীর ‘লাল গ্রুপের’ প্রধান আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
‘রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ …
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950