যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড কারাগারে

২৫ আগস্ট ২০২৬, ১২:৫১ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৮ AM
কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার

কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার © সংগৃহীত

৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন ও নারী নির্যাতন মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অভিযুক্ত বিজয় জোয়ার্দার মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামের পরিমল জোয়ার্দারের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, মাগুরা জেলা সদরের রক্কুরপাড়া গ্রামের গোপাল সরকারের মেয়ে মুক্তা সরকারের সঙ্গে বিজয় জোয়ার্দারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমি কাসারির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিজয় চিকিৎসার কথা বলে স্ত্রীকে ভারতে পাঠিয়ে দেন। তবে ভারতে অবস্থানকালেই মুক্তা জানতে পারেন সুমি আশাশুনিতে বিজয়ের সরকারি বাসভবনে অবস্থান করছেন। খবর পেয়ে মুক্তা তড়িঘড়ি করে আশাশুনিতে ফিরে এলে তার কাছে বাপের বাড়ি থেকে ৫০ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার দাবি জানানো হয়।

যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় গত ২৩ ফেব্রুয়ারি মুক্তাকে নির্মমভাবে শারীরিক নির্যাতন করে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে আটকে রাখা হয়। পরে ২৫ ফেব্রুয়ারি সকালে পালিয়ে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসা শেষে গত ৪ মার্চ মুক্তা সরকার বাদী হয়ে স্বামী বিজয় জোয়ার্দার, শ্বশুর পরিমল কুমার জোয়ার্দার, শাশুড়ি ঊষা রানী জোয়ার্দার, ভাসুর পরিতোষ কুমার জোয়ার্দার ও সুমি কাসারীকে আসামি করে আশাশুনি থানায় মামলা দায়ের করেন।

মামলার পর বিজয় জোয়ার্দার হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান এবং পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মীমাংসার শর্তে অস্থায়ী জামিন নেন। এর মধ্যেই তাকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। আজ সোমবার ধার্য তারিখে আসামির পক্ষে আইনজীবী মো. মিজানুর রহমান পিন্টু স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা বাতিল করে বিজয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক মো. রাশিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে বিজয় জোয়ার্দারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ জামিন বাতিল ও বিজয়ের কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9