প্রেমিকাকে ধর্ষেণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

২৭ জুলাই ২০২৬, ০৮:০৩ PM
সাদিয়া ইয়াসফিয়া ও নামিম আশরাফ মনি

সাদিয়া ইয়াসফিয়া ও নামিম আশরাফ মনি © টিডিসি সম্পাদিত

প্রেমিকাকে চারদিন আটকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভিকটিমের বড় বোন রাজিয়া সুলতানা এই মামলা দায়ের করেন। 

এসময় আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)কে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মামলার অপর দুই আসামি হলেন- লামিমের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম। 

বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম সাদিয়া ইয়াসফিয়া মেকাপ আর্টিস্টের কাজ করত। ২০২৪ সালে সুটিংয়ে এক কাজে ফটোগ্রাফার নামিম আশরাফের সঙ্গে তাদের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে নামিম ভিকটিমকে বিয়ের কথা বলে নানানভাবে ঘুরাতে থাকেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে মনোমালিন্য দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

অভিযোগ আরও বলা হয়, আসামি নামিম গত ১০ জুন ভিকটিমকে আদাবরের শেখেরটেকে নিজ স্টুডিওতে ফোন করে ডেকে নিয়ে যায়। কিন্তু নামিম ভিকটিমকে বান্ধবীর বাসায় আছে বলে পরিবারকে জানাতে বাধ্য করে। আসামি নামিম ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভিকটিমকে অনবরত ধর্ষণের পর হত্যা করে। পরবর্তীতে আসামি নামিম নিজেকে বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়েছে বলে দাবি করেন ভিকটিমের পরিবার। পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও বীর্জের আলামত পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9