স্ত্রীকে হত্যার ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

০৯ জুলাই ২০২৬, ০২:৫২ PM
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, মামলার এজাহার, সাক্ষীদের জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন ও উপস্থাপিত অন্যান্য সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রায় ৭–৮ বছর আগে ভিকটিম ইসমত আরার সঙ্গে আনোয়ার হোসেনের বিয়ে হয় এবং তাদের সংসারে একটি সন্তান জন্ম নেয়। ঘটনার আগের দিন ভিকটিমের ভাই তাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে আসামি বাধা দেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

ঘটনার আগের দিন ভিকটিমের ভাই তাকে বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলে আসামি বাধা দেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

তিনি আরও বলেন, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের মধ্যে আনোয়ার হোসেন নিজ বাড়িতে ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন। পরে মরদেহ হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান। খবর পেয়ে ভিকটিমের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। 

ঘটনার পরদিন ২০১২ সালের ১২ ডিসেম্বর নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় বাদী হয়ে আনোয়ার হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

প্রথমবারের মতো ইংল্যান্ড দলে এক সঙ্গে খেলবেন ‘বেলিংহ্যাম ব্…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনর্দখলের সময় এসেছে: বিজেপির স…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবিতে একসময় মার্ক্স-লেনিন নিয়ে কথা বলা গেলেও আল্লাহ-রাসূলক…
  • ০৬ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে প্রধান শিক্ষককে মারধর, সেই শিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫…
  • ০৬ নভেম্বর ২০২৬
৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৪ জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950