রামিসা হত্যা মামলার রায় কাল

০৬ জুন ২০২৬, ১১:২২ PM
রামিসা হত্যা মামলার রায়

রামিসা হত্যা মামলার রায় © সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ৭ জুন রোববার ঘোষণা করার কথা রয়েছে। মামলা দায়েরের ১৯ দিনের মাথায় এটি রায়ের পর্যায়ে পৌঁছেছে, যা বিচারের দীর্ঘসূত্রতার বিপরীতে ইতিবাচক দৃষ্টান্ত।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত ৪ জুন বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করে। ধর্ষণের পর শিশুকে হত্যার এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ, শোক ও প্রতিবাদের জন্ম দিয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ মে সকালে প্রতিবেশি ভাড়াটিয়ার ফ্ল্যাটে পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যার শিকার হয় শিশু রামিসা। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম এবং জনপরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। সরকারের উচ্চপর্যায় থেকেও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত দ্রুতগতিতে সম্পন্ন করে পুলিশ ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগপত্র গ্রহণ করে এবং মামলাটি বিচারের জন্য পাঠানো হয়।

১ জুন আদালত দুই আসামি, সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে। পরদিনই অভিযোগপত্রভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আদালতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৮ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে …
  • ১৮ জুলাই ২০২৬
সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence