৪ বছর আগে শাশুড়িকে হত্যা করেছিলেন, আজ মৃত্যুদণ্ড হলো জামাতার

১৩ মে ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৩:০১ PM
দণ্ডপ্রাপ্ত সুজিত শীল

দণ্ডপ্রাপ্ত সুজিত শীল © সংগৃহীত

ময়মনসিংহে শাশুড়ি জোসনা রানী হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৪ বছর আগে শাশুড়িকে হত্যা করেছিলেন, আজ মৃত্যুদণ্ড হলো জামাতার,একই সঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুজিত শীল (৪২) জেলার ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলেশ শীলের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সুজিত শীল ২০২১ সালের ৬ অক্টোবর রাতে হালুয়াঘাট উপজেলার কড়াইকান্দা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে শাশুড়ি ও স্ত্রীর উপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী ইতি রানী শীল (৩৫) ও শাশুড়ি জোসনা রানী (৬৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে ওই দিন চিকিৎসাধীন অবস্থায় জোসনা রানী মারা যান।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে সন্ধ্যা রানী শীল বাদী হয়ে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সুজিত শীলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আকরাম হোসেন।

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হ…
  • ২২ আগস্ট ২০২৬
পুকুরে গোসল করতে নেমে শিক্ষকের মৃত্যু
  • ২২ আগস্ট ২০২৬
পাহাড়ের চূড়ায় উঠতে ৭ বছরের শিশুকে একা ছাড়লেন বাবা, অতঃপর....
  • ২২ আগস্ট ২০২৬
অডিট বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আ…
  • ২২ আগস্ট ২০২৬
ঢামেক চিকিৎসককে মারধর, চাঁদা দাবির মামলায় আসামি ফারহান ৫ দি…
  • ২২ আগস্ট ২০২৬
হাসপাতাল-চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্যে
  • ২২ আগস্ট ২০২৬