ময়মনসিংহে কৃষক আশরাফ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ PM
আদালতের বারান্দায় দণ্ডপ্রাপ্তরা

আদালতের বারান্দায় দণ্ডপ্রাপ্তরা © সংগৃহীত

ময়মনসিংহে কৃষক আশরাফ আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের উপস্থিতিতে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়া। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুন।

মামলার বিবরণে জানা যায়, জেলার ফুলপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে দণ্ডপ্রাপ্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে কৃষক আশরাফ আলীকে হত্যা করে। পরদিন নিহত আশরাফ আলীর ছেলে জুলহাসসহ ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করে।

মামলায় তদন্ত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ, জেরা আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে নূর হোসেন, সহিদুল ও উজ্জল মিয়াকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, সেই সঙ্গে অভিযুক্ত সোহরাব আলী, স্বরূপা খাতুন ও রেহানা খাতুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মামালায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ আকরাম হোসেন ও এএইচএম খালেকুজ্জামান মামলা পরিচালনা করেন।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9