অ্যাটর্নি জেনারেল নিয়োগের আলোচনায় দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ PM
অ্যাটর্নি জেনারেল নিয়োগের আলোচনায় দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম

অ্যাটর্নি জেনারেল নিয়োগের আলোচনায় দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম © সংগৃহীত

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম আলোচনায় এসেছে। তারা হলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি সপ্তাহেই এই পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এর আগে সুপ্রিম কোর্ট বারের একাধিকবার সম্পাদক ছিলেন। কুষ্টিয়ার বাসিন্দা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর বাবা প্রয়াত আব্দুর রউফ চৌধুরী, যিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন এবং লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠা তার অন্যতম প্রধান অঙ্গীকার।

এর আগে ২৭ ডিসেম্বর, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
মূল্যস্ফীতির চাপে ডলারের বিপরীতে ১৬০ ছাড়াল ইয়েন
  • ১৩ নভেম্বর ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্…
  • ১৩ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের সমাধিতে সংস্কৃতিমন্ত্রীর শ্রদ্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950