জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’, বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ PM
জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’, বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন হয়েছে

জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’, বঙ্গভবনের কর্মী ছরওয়ারের জামিন হয়েছে © সংগৃহীত

জামায়েত ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারি প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তার জামিনের আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেন। 

হাতিরঝিল থানার সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছিল পুলিশ। এদিন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই খন্দকার সালেহ্ আবু নাইম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

বাদীপক্ষে জামায়াতপন্থি আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। আসামিরপক্ষের আইনজীবী মো. আলমগীর জামিন চেয়ে শুনানি করেন। 

শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে তার জামিনের আদেশ দেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬