হাদিকে হত্যাচেষ্টা

আদালতে যে তথ্য দিলেন অভিযুক্ত শুটার ফয়সালের স্ত্রী

১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ PM
অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও প্রেমিকা

অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও প্রেমিকা © সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের স্ত্রী বলেছেন, ‘ঘটনার ২-৩ দিন আগে ফয়সাল করিমের সাথে সর্বশেষ আমার দেখা হয়। তিনি বাসা থেকে কাপড় নিয়ে আসেন। এর বাইরে উনার সম্পর্কে কিছু জানি না।’

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রিমান্ড শুনানিতে আদালতকে এ তথ্য জানান তিনি। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও প্রেমিকা মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুনানিতে সামিয়া বলেন, উনি (ফয়সাল) আমার কাছে অনেক রাতে যেতেন। সকালে চলে আসতেন। এর বেশি যোগাযোগ হতো না। ঘটনার আগে থেকে আমার সাথে ছিল না। এটা বারবারই বলে আসছি। ঘটনার দিন তিনি মারিয়া আক্তার লিমার সাথে ছিলেন।

রিমান্ড শুনানিতে লিমা আদালতকে বলেন, কিছু আর্থিক সমস্যার কারণে ফয়সাল আমাকে টাকা দিতে চেয়েছিল।

এর আগে, রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব। পরে হাদিকে হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। সোমবার বিকেলে তাদের ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার পর ৭ দিন করে রিমান্ড আবেদন করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

বাংলাদেশে এসে ঘটকালির মাধ্যমে বউ খুঁজবেন না, চীনা নাগরিকদের…
  • ১৫ জুলাই ২০২৬
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৫ জুলাই ২০২৬
জনবল নিয়োগ দেবে বে ফুটওয়্যার, আবেদন ৭ আগস্ট পর্যন্ত
  • ১৫ জুলাই ২০২৬
জুলাই-আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫টি উ…
  • ১৫ জুলাই ২০২৬
খসে পড়ছে ছাদের পলেস্তারা, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence