রায়ের বিরুদ্ধে হাসিনা ও কামালের আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল

২২ নভেম্বর ২০২৫, ০১:০৯ AM
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান © সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।  অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল করার সুযোগ রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে বহুমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সব তথ্যপ্রমাণের ভিত্তিতেই এ মামলার বিচার হয়েছে। আসামিপক্ষ সবসময়ই বলবে বিচার সঠিক হয়নি এটাই স্বাভাবিক। তবে রায়ের বিরুদ্ধে তাদের আপিলের সুযোগ আছে। রায় কার্যকরের বিষয়ে সরকারের নিজস্ব প্রক্রিয়া রয়েছে। সেই মেকানিজম অনুযায়ীই সরকার এগোবে। আইন সম্পর্কে ধারণা না থাকায় এমন বক্তব্য দেওয়া হয়েছে। প্রয়োজন হলে রায় কার্যকরের বিষয়ে আমাদের কাছে সরকার মতামত চাইবে, আমরা জানাবো।’

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950