ঢাবি শিক্ষিকা মোনামির মামলা তদন্তের নির্দেশ

০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
শেহরীন আমিন ভূঁইয়া মোনামি

শেহরীন আমিন ভূঁইয়া মোনামি © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্টের অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশে করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে সোমবার শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন ভুক্তভোগী শিক্ষিকা মোনামি।

মামলায় মোনামি অভিযোগ করেছেন, তার একটি ছবি বিকৃতভাবে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করেছে এবং মানসিক কষ্ট দিয়েছে।

মামলায় আসামিরা হলেন—সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং জনৈক আশফাক হোসাইন ইভান।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত ভুক্তভোগী মোনামির ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা হয় এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করা হয়। গত ২ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটের দিকে ভুক্তভোগী নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসকক্ষে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা লক্ষ্য করেন।

ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9