মন্ত্রিপাড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি, মার্কিন নাগরিক কারাগারে

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী (৫৫)কে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হাকিম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোডে প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন এনায়েত করিম। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি, ফলে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিক ফোন বিশ্লেষণে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এনায়েত করিম ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে গুলশানে তাঁর বর্তমান ঠিকানায় অবস্থান শুরু করেন। তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের, রাজনৈতিক দলের নেতাদের ও ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬