‘আমি শিক্ষক মানুষ, কিছু বলার নেই’—কারাগারে অধ্যাপক বারকাত

১১ জুলাই ২০২৫, ০৭:০৫ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:৫১ PM
আদালত প্রাঙ্গণে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত

আদালত প্রাঙ্গণে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত © সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে অর্থ আত্মসাতের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। পোশাক কারখানা অ্যাননটেক্স গ্রুপকে ভুয়া কাগজপত্রে ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে দায়ের করা এ মামলায় বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালত কক্ষে তোলা হয়। শুনানি শেষে বিকেল পৌনে ৪টার দিকে বিচারক মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন।

এক সাংবাদিক মামলার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. বারকাত সংক্ষেপে বলেন, “আমি শিক্ষক মানুষ। আপনারা ভালো থাকুন। আমার কিছু বলার নেই।” এরপর তিনি হাঁটতে শুরু করেন। দ্বিতীয়বার প্রশ্ন করা হলে একই জবাব দেন—“আমার কিছু বলার নেই।”

অধ্যাপক ড. আবুল বারকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬