বিনা মূল্যে অনলাইনে দক্ষতা উন্নয়ন করতে চাইলে আবেদন করুন সম্ভব জবস-এ © সংগৃহীত
বাংলাদেশের তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে UNICEF Bangladesh-এর সহযোগিতায় পরিচালিত Passport to Earning (P2E) Bangladesh প্ল্যাটফর্মে বিনা মূল্যে দক্ষতা উন্নয়নের বিভিন্ন কোর্সে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশের অন্যতম জব ও ক্যারিয়ার প্ল্যাটফর্ম Shomvob Jobs-এর মাধ্যমে শিক্ষার্থী ও তরুণরা এসব কোর্সে সহজেই যুক্ত হতে পারবেন।
কোর্সে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের লিংক: https://shorturl.at/Cmf7W
আগ্রহী শিক্ষার্থীরা গুগল ফর্ম পূরণ করে বিনা মূল্যে কোর্সে অংশ নিতে পারবেন।
প্ল্যাটফর্মটিতে বর্তমানে Excel Essentials for Workplace Productivity, Workplace Communication Essentials, Smart Money Skill for Life, Art of Problem Definition, Unleashing Cognitive Empowerment-সহ বিভিন্ন ক্যারিয়ারমুখী কোর্স রয়েছে। এসব কোর্সে অফিস সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ, আর্থিক ব্যবস্থাপনা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের মতো বাস্তব দক্ষতা শেখানো হয়।
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু অ্যাকাডেমিক ডিগ্রি নয়, বরং যোগাযোগদক্ষতা, ডিজিটাল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, আর্থিক সচেতনতা ও কর্মক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা নিয়োগদাতাদের কাছে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বাস্তবতা বিবেচনায় P2E প্ল্যাটফর্মে আন্তর্জাতিক মানের বিভিন্ন স্বল্পমেয়াদি অনলাইন কোর্স বিনা মূল্যে সম্পন্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। সফলভাবে কোর্স শেষ করলে অংশগ্রহণকারীরা সার্টিফিকেটও অর্জন করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের চাকরির বাজারে কেবল প্রযুক্তিগত জ্ঞান নয়, Soft Skills এবং Employability Skills-ও সমান গুরুত্বপূর্ণ। চাকরির সাক্ষাৎকার, করপোরেট কর্মপরিবেশ কিংবা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে এসব দক্ষতা একজন প্রার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক ও চাকরিপ্রত্যাশীদের জন্য এই ধরনের কোর্স হতে পারে ক্যারিয়ার প্রস্তুতির কার্যকর মাধ্যম।