ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিন সরকারি খরচে, থাকছে দৈনিক ২০০ টাকা ভাতা, আবেদন এইচএসসি পাসেই

২১ মে ২০২৬, ১১:৫৮ AM
বিনা মূ্ল্যে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সি প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর

বিনা মূ্ল্যে তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সি প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর © সংগৃহীত

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণটি ৬০০ ঘণ্টার। প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।

দেশের ৮ বিভাগের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি/কম্পিউটারের ওপর বেসিক ধারণা ও ইংরেজিতে দক্ষতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

আগামী ১৫ জুন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। এসএমএস নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বলা হয়েছে, দেশের ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, খাজা আইটি পার্ক, ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭ কর্তৃক পরিচালিত (১ জুলাই ২০২৬ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৬) পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘণ্টা) মেয়াদি ৬০০ ঘণ্টাব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তিতে দেশের ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, আসন ১৬৫, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

লিখিত ও মৌখিক পরীক্ষা

আগামী ২০ জুন ২০২৬ (শনিবার) লিখিত পরীক্ষা এবং ২১ জুন ২০২৬ (রোববার) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণার্থীদের দৈনিক ভাতা

এ প্রশিক্ষণে ভর্তিতে কোনো প্রকার ফি প্রয়োজন হবে না। প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে।

সূত্র: যুব উন্নয়ন অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9