জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে, সেই সম্ভাব্য তারিখ জানিয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি (সোমবার)।

তবে রমজান শুরুর তারিখ এখনো চূড়ান্ত নয়। পবিত্র এই মাসের শুরু ও ঈদুল ফিতরের দিন নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান মাস আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের রমজান ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে একদিন আগে বা পরে রমজান শুরু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) রমজান শুরু হতে পারে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি এবং পরদিন থেকে রোজা শুরু হবে। তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভর করবে।

রমজান ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) ঈদুল ফিতর হতে পারে। ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ, কারণ এ মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। 

রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ গুরুত্ব দেন। ২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যেই মুসলিম দেশগুলো মসজিদ ও জনসেবামূলক কাজের প্রস্তুতি নেবে। পাশাপাশি, ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ঘোষণা করবে।

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬