বাংলাদেশে এই প্রথম জাতীয় তাফসির প্রতিযোগিতা, চলছে আবেদন, প্রথম পুরস্কার ২ লাখ

২৯ জুলাই ২০২৬, ০২:৩০ PM
ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন। © টিডিসি সম্পাদিত

দেশে প্রথমবারের মতো জাতীয় তাফসীর প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আজ বুধবার (২৯ জুলাই) দেশের একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কতৃপক্ষ।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতিযোগিতা বিভাগীয় পর্যায় থেকে শুরু হবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদীস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত অনূর্ধ্ব ৩০ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ‘খ’ গ্রুপে অনূর্ধ্ব ৪০ বছর বয়সী কামিল, দাওরায়ে হাদীস বা আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি আরবি ভাষায় কথা বলায় দক্ষতা, পবিত্র কোরআনের শাব্দিক অর্থ ও তরজমা করার যোগ্যতা এবং উলুমুল কোরআন, উসুলুত তাফসীর, হাদীস, ফিকহ, নাহু, সরফ ও বালাগাত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপে চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র। প্রথম রানার্সআপ পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকবে ক্রেস্ট ও সনদপত্র। এ ছাড়া বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

আগ্রহীদের আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীদের ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর বা ময়মনসিংহ বিভাগের যেকোনো একটি কার্যালয়ের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের ঢাকায় এক সপ্তাহের গ্রুমিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তাদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সময়সূচি পরে জানানো হবে।

প্রথম বদলির পর দ্বিতীয়বার সুযোগ, কী আছে বিজ্ঞপ্তিতে
  • ১৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫
  • ১৮ আগস্ট ২০২৬
বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি: ইসি সচ…
  • ১৮ আগস্ট ২০২৬
সংঘর্ষের ঘটনায় নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত
  • ১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার কারণে পদ হারালেন জামায়াত নেতা
  • ১৮ আগস্ট ২০২৬
‘নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’— প্রভোস্টের পদত্যাগ…
  • ১৮ আগস্ট ২০২৬