যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ দেশি-বিদেশি ১৫০ প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

০৭ জুন ২০২৬, ১১:২০ AM , আপডেট: ০৭ জুন ২০২৬, ১১:২৫ AM
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © ভিভিও থেকে নেওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিশ্বের ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। রবিবার (৭ জুন) রাজধানীর চীন-মৈত্রি সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, এসব এমওইউর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, সিটি ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া, থাইল্যান্ডের সিনাওত্রা ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে এসব চুক্তি হয়েছে।

তিনি আরও জানান, দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইন্ডাস্ট্রি–একাডেমিয়া লিংক জোরদার করা হচ্ছে। পাশাপাশি গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে ইনস্টিটিউট অব সাস্টেইনেবল ল্যাবরেটরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, স্বল্প ও দীর্ঘমেয়াদি দক্ষতার চাহিদা নিরূপণে একটি বিস্তৃত ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা হচ্ছে, যার ভিত্তিতে নতুন দক্ষতাভিত্তিক কোর্স চালু করা হবে।

তিনি আরও জানান, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সলফোর্ড, যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানের সহযোগিতায় একটি আন্তর্জাতিক মানের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতি বছর ২৫ থেকে ৫০ হাজার শিক্ষার্থীকে ট্রেড ও স্কিলভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে আগত প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আরও বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সেই লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইংরেজির পাশাপাশি ম্যান্ডারিন, জাপানিজ, কোরিয়ান, আরবি, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণ করছে। এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের কাজ গত তিন মাস ধরে চলমান রয়েছে।

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস, আবেদন ১৫ সেপ্টেম্বর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশে বাতরোগে আক্রান্ত ৩০ শতাংশ মানুষ, দীর্ঘমেয়াদি চিকিৎসায…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ধসে যাচ্ছে বিদ্যালয় ভবন, খোলা মাঠে চলছে পাঠদান 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9