নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৬, ০৮:২২ PM
আব্দুল আলীম ও মামুনুর রশীদ

আব্দুল আলীম ও মামুনুর রশীদ © টিডিসি সম্পাদিত

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ। একই সাথে বর্তমান উপ-উপাচার্যকে অব্যাহতি নিয়ে নিজ বিভাগে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আব্দুল আলিম রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং ড. মামুনুর রশীদ বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব রাবি শাখার সভাপতি। 

বুধবার (২০ মে) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৩(১) ধারা অনুযায়ী, অধ্যাপক আব্দুল আলীমকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে এবং অধ্যাপক মামুনুর রশীদকে উপ-উপাচার্য (শিক্ষা) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তগুলোর মধ্যে রয়েছে তাদের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে, উপর্যুক্ত পদে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতনাদি পাবেন, তারা বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬