বেসরকারি ডেন্টালে মেধাবী-অসচ্ছল কোটার শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার ১৩ মে

০৭ মে ২০২৬, ০৬:৫৪ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটার প্রথম পর্যায়ের ভর্তি শেষে ৪৭টি আসন শূন্য রয়েছে। এসব আসন পূরণে আগামী ১৩ মে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম সই করেছেন।

এতে বলা হয়, বিডিএস কোর্সে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের প্রয়োজনীয় সকল দালিলিক প্রমাণকসহ নির্দিষ্ট সময়ে অধিদপ্তরে উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকার গ্রহণের পর কেবল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য প্রার্থী বা অভিভাবকদের কোনো ধরনের যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী, যদি কোনো প্রার্থী অসচ্ছলতার মিথ্যা বা ভুল তথ্য প্রদান করেন, তবে তার আবেদনপত্র বাতিল করা হবে। একইসঙ্গে বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬