যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ PM
বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © টিডিসি

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।

যবিপ্রবিতে অমর একুশের মূল কর্মসূচি শুরু হয় শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মীনারে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে। এরপর সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। পরে একে একে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ডিনগণ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগ, দপ্তর, আবাসিক হল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপাচার্যের নেতৃত্বে যবিপ্রবি ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৭টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের নেতৃত্বে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে তারা ভাষা শহিদদের স্মরণে যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সঙ্গে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শহীদদের স্মরণে নীরবতা পালন, সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদ ছাত্র হলের হল প্রভোস্ট, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬