সংসদ সদস্য না হয়েও মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ PM
খলিলুর রহমান, আমিনুর রশিদ হাজী ইয়াসিন ও আমিনুল হক

খলিলুর রহমান, আমিনুর রশিদ হাজী ইয়াসিন ও আমিনুল হক © সম্পাদিত ও সংগৃহীত

বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন; যে তালিকায় সংসদ সদস্য না হয়েও টেকনোক্র্যাট কোটায় দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী হচ্ছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

এর আগে সকালে সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নবনির্বাচিতরা। মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাটে মন্ত্রী হচ্ছে দুজন। তারা হলেন, খলিলুর রহমান ও আমিনুর রশিদ হাজী ইয়াসিন। এর মধ্যে খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য বলছে, বিএনপি সরকারে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ হাজী ইয়াছিন। বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে। তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাটে আছেন আমিনুল হক। যিনি ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬