রাবিপ্রবিতে বাঁধনের সাধারণ সম্পাদক হলেন ছাত্রলীগ নেতা ফাতিক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ AM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ AM
আলিফ সাঈদ ফাতিক

আলিফ সাঈদ ফাতিক © সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হিসেবে ছাত্রলীগ নেতা আলিফ সাঈদ ফাতিকের নির্বাচিত হওয়া নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনা তৈরি হয়েছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২-এর বার্ষিক সাধারণ সভা, রক্তদাতা সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও নবীনবরণ ২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় আগামী এক বছরের জন্য (২০২৬) নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হাসিবুর রহমান মিশকাত (এফএমআরটি) ও সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্রলীগের সংসদীয় আসনভিত্তিক সমন্বয়ক টিমের সদস্য আলিফ সাঈদ ফাতিক (টিএইচএম)।

ছাত্রলীগ নেতা বাঁধনে যুক্ত হওয়ার বিষয়ে সদ্য সাবেক সভাপতি প্রমিত রায়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফাতিক বিগত নির্বাচনের সময় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। সে ক্যাম্পাসের বাহিরে রাজনীতিতে যুক্ত থাকতে পারে কিন্তু বাঁধনের কমিটিতে রাজনীতি না করলেই হলো।’

নাম প্রকাশ না করার শর্তে আরও এক শিক্ষার্থী বলেন, ‘বাঁধনকে অরাজনৈতিক সংগঠন হিসেবে জানলেও এখানে রাজনৈতিক ব্যক্তিরা যেভাবে গুরুত্বপূর্ণ পদ দখল করছে, তাতে সামনে অরাজনৈতিক সংগঠন থেকে বাঁধন রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ার আশঙ্কা করছি। এখন যদি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের পদ দেওয়া হয় তাহলে কিছু বলার নেই। আশা করছি, রাবিপ্রবি প্রশাসন ও বাঁধনের কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, বাঁধন ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়ে এখন দেশের সর্ববৃহৎ স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনে পরিণত হয়েছে। রাবিপ্রবি ইউনিট প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬