নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪১তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

২৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ AM
অ্যাকাডেমিক কাউন্সিল সভা

অ্যাকাডেমিক কাউন্সিল সভা © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪১তম অ্যাকাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

এনইউবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, বুয়েটের সাবেক অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রো-ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অ্যাকাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ৪০তম অ্যাকাডেমিক কাউন্সিল সভার গৃহীত সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। একই সঙ্গে এনইউবির ২০২৬ সালের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। এছাড়া কেন্দ্রীয় পরীক্ষা কমিটির ৯২তম সভায় অনুমোদিত সামার–২০২৫ সেমিস্টারে উত্তীর্ণ ৩৭৫ জন স্নাতক ও ৯৫ জন স্নাতকোত্তর শিক্ষার্থীর ফলাফল অনুমোদন করা হয়।

সভায় ‘সাংবাদিকতা ও গণযোগাযোগ’, ‘সমাজবিজ্ঞান’ এবং এমবিএ ইন সাপ্লাই চেইন নামে তিনটি নতুন বিভাগ চালুর জন্য ইউজিসির অনুমোদন গ্রহণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক উন্নয়ন নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্তগ্রহণ করা হয়।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬