তিতুমীর কলেজে নতুন উপাধ্যক্ষ আলেয়া আকতার

২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ PM
নতুন উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকরা

নতুন উপাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকরা © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলেয়া আকতার। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪ তম ব্যাচের কর্মকর্তা।

রবিবার (২১ ডিসেম্বর) তিনি অনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকরা। 

এর আগে গত শুক্রবার  (১২ ডিসেম্বর ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক আলেয়া আকতার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান বেতন ও বেতনক্রমে সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনের পর অধ্যাপক আলেয়া আকতার জানান, আমি শিক্ষার্থীদের কল্যাণে অবশ্যই অবদান রাখতে চাই এবং সেই সাথে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি, তবে দায়িত্ব পাওয়ার পর সবার সঙ্গে বসে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত  আলোচনা করব।

অধ্যাপক আলেয়া আকতার সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের মাঝে একজন প্রজ্ঞাবান ও দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। নতুন কর্মস্থলে তিনি যেন দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ ও প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশা জানিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬